বছর শেষে দুইটি নতুন স্মার্টওয়াচ আনছে রিয়েলমি। ওয়াচ এস সিরিজ এবং বাডস এয়ার প্রো মাস্টার এডিশনের ঘড়ি দুইটি ভারতের বাজারে আসছে এ মাসের শেষে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতিমধ্যে রিয়েলমি সাইট এবং ফ্লিপকার্টে পণ্য দুইটির টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে দুই স্মার্টওয়াচের স্পেশিফিকেশনও।
এক টুইটে এই নতুন দুই পণ্যের লঞ্চের খবরটি জানান রিয়েলমির সিইও মাধব শেঠ। তিনি লেখেন, আর মাত্র ৯ দিনের অপেক্ষা। এই দুই পণ্যের লঞ্চের মধ্যে দিয়েই ২০২০ সালের সফর শেষ করবে রিয়েলমি।
রিয়েলমি ওয়াচ এস এবং রিয়েলমি ওয়াচ এস প্রো দুটি স্মার্টওয়াচেই রয়েছে রাউন্ড ডিসপ্লে। এস প্রোতে রয়েছে ১.৩৯ ইঞ্চির রাউন্ড অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ৪৫৪x৪৫৪ পিক্সেলস। এই ডিসপ্লের ব্রাইটনেস ৪৫০ এনআইটিএস। এবং কন্ট্রাস্ট রেশিও ১০,০০০:১।
এই দুই স্মার্টওয়াচের ওয়াটার রেজিস্ট্যান্স পাওয়ার দুর্দান্ত। কারণ এতে রয়েছে ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স। এছাড়াও পণ্য দুটিতেই আছে জিপিএস সাপোর্ট, হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন মনিটর। দুর্দান্ত এই দুই হাতঘড়ি একবার চার্জে ১৪ দিন লাগাতার ব্যাটারি ব্যাক-আপ দিতে সক্ষম।
