সিলেটে আটক ১১ রোহিঙ্গাকে কক্সবাজার ক্যাম্পে ফেরত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় আটক ১১ জন রোহিঙ্গাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ।

তিনি আরও জানান, গত সোমবার ৯৯৯-এ ফোন পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই শিপুল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কদমতলী এলাকা থেকে এদের আটক করেছিল। সিলেটের সীমান্ত দিয়ে এরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় ছিল।

আটকরা হলো– কক্সবাজার উখিয়া থানার ২১নং ক্যাম্পের ৩নং স্টেশনের চাকমারকুল পালংখালীর মৃত নুর আহমদের ছেলে সুরত আলম (২৮), ২নং ক্যাম্পের এ ব্লকের মো. হাসিমের ছেলে মোহাম্মদ আলম (১৮), ইমাম হোসেনের ছেলে আজিজুর রহমান (১৯), একই ব্লকের আজিজুর রহমানের স্ত্রী আসিক আরা (১৯), মোহাম্মদ হোসেনের মেয়ে কালিমা বেগম (১৮), নূরে আলমের স্ত্রী জামালিদা (১৯), ছালামতের স্ত্রী হাসিনা বেগম (২৫), ছালামত ও হাসিনা বেগম দম্পতির সন্তান জমিলা (৯), রমিদা (৮), রজিদা (৫) ও মো. জাবেদ (৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত