নবম ও দশম শ্রেণি ইসলাম ও নৈতিক শিক্ষা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১১:৪১ পিএম

বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

১. হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে কোরআন ও হাদিসের বিধানানুযায়ী

ক. সমাজের লোকজন সম্মান করে না

খ. নিজের মনোবল কমে যায়

গ. ইবাদত কবুল হয় না

ঘ. সন্তানাদি প্রকৃত মানুষ হয় না

২. ‘জামিউল বায়ান আন তাবিলি আয়িল কোরআন’ গ্রন্থটি কোন বিষয়ের ওপর রচিত?

ক. তাফসির  খ. গণিত   গ. ভূগোল  ঘ. ইতিহাস

৩. ইমাম গাজ্জালি (রহ.)-কে ‘হুজ্জাতুল ইসলাম’ নামে অভিহিত করা হয় কেন?

ক. তাফসির শাস্ত্রে অবদানের জন্য

খ. ইতিহাস শাস্ত্রে অবদানের জন্য

গ. ভূগোল শাস্ত্রে অবদানের জন্য

ঘ. দর্শন শাস্ত্রে অবদানের জন্য

৪. ‘আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।’ মহানবী (সা.)-এর এ উক্তির মাধ্যমে কী মনোভাব প্রকাশ পেয়েছে?

i. সিদ্ধান্তের দৃঢ়তা ii. সত্যনিষ্ঠতা iii. নির্লোভ চেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. ii    গ. ii, iii        ঘ. i, ii ও iii

৫. মহানবী (সা.)-এর এই উপযুক্ত উত্তরের ফলে প্রলোভনকারীরা

ক. হতাশ হয়েছে  খ. অনুপ্রাণিত হয়েছে

গ. উদ্বুদ্ধ হয়েছে    ঘ. শক্তিশালী হয়েছে

৬. হাদিসের মূল বক্তব্যকে কী বলে?

ক. রাবী  খ. সনদ গ. মতন             ঘ. মারফু

৭. হিংসা-বিদ্বেষ কীসের মূলে কুঠারাঘাত করে?

ক. সৎকর্মের   খ. পুণ্যের    গ. ইমানের    ঘ. দীনের

৮. সত্যবাদিতার আরবি প্রতিশব্দ কী?

ক. হাসাদ           খ. সিদক              গ. কিয¦               ঘ. ফিসক

৯. মহাশূন্যে যা কিছু আছে সবকিছুই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি কীসের প্রমাণ বহন করে?

ক. খাতমে নবুওয়াত          খ. তাকওয়া

গ. রিসালাত                    ঘ. তাওহিদ

১০. আখলাকে জামিমা হলো

ক. যে ভালো কাজের জন্য মানুষকে জ্ঞানী ও বিবেকবান করে তোলে

খ. যে কাজের জন্য নরকে অবস্থান করা যায়

গ. যে খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে

ঘ. যে কাজের জন্য স্বর্গে অবস্থান করা যায়

১১. অহংকার অর্থ

ক. নিষ্ঠা  খ. ঘৃণা   গ. আত্মচেতনা        ঘ. অহমিকা

১২. অহংকারের স্তর কটি?

ক. ৮টি   খ. ৫টি   গ. ৪টি   ঘ.৩টি

১৩. ‘হাক্কুল্লাহ’ কোন কোন ক্ষেত্রে সম্পন্ন করতে হবে?

i. ব্যক্তিগত   ii. সামাজিক   iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i      খ. ii    গ. ii, iii        ঘ. i, ii ও iii

১৪. ‘সুন্দর ব্যবহারই পুণ্য’ কে বলেছেন?

ক. হজরত আলী (রা.)       খ. হজরত উসমান (রা.)

গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত উমর (রা.)

১৫. ‘লা তানহার’ শব্দের অর্থ কী?

ক. কঠোর হবেন না           খ. ধমক দেবেন না

গ. নিষেধ করবেন না         ঘ. আশ্রয় দেবেন না

১৬. বালক মুহাম্মদ (সা.) চাচার সংসারে মেষ চরাতেন কীসের জন্য?

ক. দরিদ্রদের সাহায্য করার জন্য

খ. পেশাগত অভিজ্ঞতার জন্য

গ. সাংসারিক সহযোগিতার জন্য

ঘ. মানবকল্যাণের জন্য

উত্তর

১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬ .গ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪ গ. ১৫. খ ১৬. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত