জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা করোনার (ঈঙঠওউ-১৯) কারণে স্থগিত হওয়া অবশিষ্ট পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি ২০২১ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×
