বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে কামরুল হাসান নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়েরকৃত সি.আর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী কামরুল হাসান (৪৫) পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

বুধবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত কামরুল সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আ. রাজ্জাকের ছেলে। 

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত