গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গণপূর্ত বিভাগের নব-নিযুক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।
শনিবার বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন মোহাম্মদ শামীম আখতার। এরপর তিনি সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
এ সময় গণপূর্ত বিভাগের বিভিন্ন বিভাগের প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।
