সুনামগঞ্জ

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি ৯ দিন পর গ্রেপ্তার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০১:২৬ এএম

সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া স্ত্রী হত্যা মামলার আসামি ইকবাল হোসেনকে (৩৫) সিলেট শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়ার ৯ দিন পর গত শুক্রবার রাতে সুনামগঞ্জ সদর থানার পুলিশ তাকে সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকা গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি ইকবাল হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ও স্ত্রী হত্যা মামলাসহ দুইটি মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সিনিয়র জুডিমিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল আহমদের আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আশেক সুজা মামুন।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা স্ত্রীকে হত্যা মামলার আসামি ইকবাল হোসেন আদালত প্রাঙ্গণ থেকে কোনো এক সময় পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত