ঝিনাইদহ সদর উপজেলা এলাকা থেকে আবদুল আলীম (৬০) নামে এক ইলেকট্রনিক্স মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে পোড়াহাট গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। আলীম হরিণাকুন্ডূ উপজেলার বৈঠাপাড়া গ্রামের প্রয়াত মুনশাদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরেই ওই গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল সকালে মাঠে আবদুল আলীম নামে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
