কক্সবাজারে দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১১:৫৬ এএম

কক্সবাজারে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

দৈনিক দেশ রূপান্তরের কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, এনটিভি কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, নিউ নেশনের কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ জুনায়েদ, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম, বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি নেছার আহমদ ও পরিবেশবাদী সংগঠন এনভেরয়ন্টম্যানের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ, চ্যালেন ২৪ এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলম, বাংলাদেশ টুডের কক্সবাজার প্রতিনিধি সফিউল আলম ও দৈনিক দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার লোকমান হাকিমসহ জেলার কর্মরত সাংবাদিক ও শ্রেণিপেশার মানুষজন।

এ সময় বক্তারা বলেছেন, দৈনিক দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকে নিজের স্বকীয়তায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে দৈনিক দেশ রূপান্তর পাঠকের কাছে সমাদৃত, আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আগামীতেও পাঠকের কাছে আস্থা অর্জনে সক্ষম হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত