অল্প সময়ে দেশ রূপান্তর পাঠক প্রিয় হিসেবে নাম কুড়িয়েছে: দিনাজপুর ডিসি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৫:৩১ পিএম

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকপ্রিয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয়বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'খুব অল্প সময়ের মধ্যেই দেশ রূপান্তর পাঠক প্রিয় একটি দৈনিক হিসেবে নাম কুড়িয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যম হিসেবে দেশ রূপান্তর ভবিষ্যতে আরো ভালো করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।'

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ রূপান্তরের দ্বিতীয়বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় দেশ রূপান্তরের দিনাজপুর প্রতিনিধি ও ১৩টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ অন্যান্য অনেকেই উপস্থিত থেকে পত্রিকাটির সাফল্য কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত