বস্তুনিষ্ঠতার সঙ্গে ২ বছর পার করেছে দেশ রূপান্তর: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৮:০৩ পিএম

বস্তু নিষ্ঠুতার সঙ্গে দুই বছর পার করেছে দেশ রূপান্তর। যেখানে অনলাইন ব্যবস্থায় কাগজের পত্রিকা গুলো হুমকির মুখে সেসময় এই পত্রিকাটি অল্প সময়ে মানুষের কাছে পছন্দের হয়ে উঠেছে। সেই সঙ্গে এই পত্রিকাটি এগিয়ে যাওয়ার পথ অব্যাহত থাকুক।

রবিবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা প্রেস ক্লাব হল রুমে দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক সমিতি জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, জনকণ্ঠের নেত্রকোনা প্রতিনিধি সঞ্জয় সরকার, দৈনিক দেশ রূপান্তরের নেত্রকোনা প্রতিনিধি কে. এম. সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, নারী নেত্রী ও প্রতিমন্ত্রী পত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, অধ্যাপক এস এম মইনুল কাদের দারা, সহকারি অধ্যাপক নাজমুল কবীর, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী এবং শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সহ প্রায় দুই শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেশ রূপান্তরের এই দুই বছর পূর্তিতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান শুভেচ্ছা সহ ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও নেত্রকোনা জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে) মো. জিয়াউল হাসান ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ়¨ র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে শেষ হয়। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী দেশ রূপান্তরের সাফল্যের দুই বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত