ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কাজিম উদ্দিন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ এএম

মো. কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছেন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি তার এই নিয়োগ অনুমোদন করে। এর আগে তিনি কোম্পানিতে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বীমা ব্যক্তিত্ব কাজিম উদ্দিন ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফে এন্ট্রি লেভেল থেকে কর্মজীবন শুরু করেন। ২০১৪ সাল থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত