ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০২:০৮ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পারভেজ হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

রবিবার দুপুরে ওই উপজেলার নাথপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ ওই উপজেলার বিষ্ণদিয়া গ্রামের ইকতিয়ার হোসেনের ছেলে।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহাসিন হোসেন জানান, শৈলকুপা উপজেলার নাথপাড়া গ্রামে নানা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে খাবার নিয়ে মাঠে যাচ্ছিল পারভেজ। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত