রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ০৩:৩৬ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬ হাজার ৮৭৩ পিস ইয়াবা, ২৪ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১২০ গ্রাম গাঁজা ও ৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত