নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরনপুর ও শ্যামগঞ্জ রেল স্টেশনের মধ্যবর্তী গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চমু শেখ একই এলাকার বাসিন্দা এবং তিনি কানে কম শুনতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চমু শেখ বাড়ির কাছে রেললাইনে রোদ পোহাচ্ছিলেন।
মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নেত্রকোনা থেকে ছেড়ে শ্যামগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে হিরনপুর অতিক্রম করে খাগড়িয়া এলাকায় পৌঁছলে বৃদ্ধ চমু শেখ ট্রেনের নিচে কাটা পড়েন।
