মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৯৮৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইলফোন প্রতীকে পেয়েছেন ৩০৮৯। এ ছাড়া বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৪ ভোট।
প্রথম ধাপে সোমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
বড়লেখা পৌরসভার নয় ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ ও নারী ভোটার ৭ হাজার ৯২০। নয় সাধারণ ও তিন সংরক্ষিত ওয়ার্ডে ভোটগ্রহণের জন্যে ১টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ ছিল।
