সীতাকুণ্ড পৌরসভায় আ. লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম জয়ী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১১:০৮ পিএম

পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সোমবার শেষ হয়েছে। ২৪ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।  

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৭৯০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর পেয়েছেন ৩ হাজার ৩০ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত