একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের পরিবার ও অন্যদের পক্ষ থেকে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য মোনাজাত উদ্দিন সর্বমহলে স্বীকৃত। তিনি সংবাদভিত্তিক ১২টি বই প্রকাশ করেন। সাংবাদিক হিসেবে তিনি ‘প্রান্তিক মানুষের মুখ-দুঃখগাথা প্রতিবেদন’ রচনা করেন। দৈনিক সংবাদে ‘পথ থেকে পথে’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন লিখে খ্যাতি অর্জন করেন মোনাজাত উদ্দিন।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি একুশে পদক (মরণোত্তর) পান।
