মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রুতগ্রামী সিএনজি অটোরিকশার চাপায় ৩ বাচ্চার মা একটি মেছোবাঘ মারা গেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার ইছবপুরে এই ঘটনা ঘটে। সেই রাতেই দুইটি বাচ্চা উদ্ধার করা হয় এবং সোমবার অন্য বাচ্চাটি উদ্ধ্বার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে,ন শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন।
তিনি আরও জানান, মা তার বাচ্চাদের রাস্তা পার করাচ্ছিল। ২টি বাচ্চা রাস্তার একপাশে পাওয়া যায় অন্য আরেকটি রাস্তার আরেক পাশে। এতে ধারণা হচ্ছে, বাচ্চাটিকে আনতে গিয়ে বা একটি বাচ্চা দৌড় দিলে তাকে বাঁচাতে গিয়ে সে গাড়ির নিচে চাপা পরে মারা গেছে। বাচ্চাদের বয়স আনুমানিক ২০/২৫ দিন হবে। এদেরকে রেসকিউ সেন্টারে রেখে যত্ন নেওয়া হয়েছে । কোয়েল পাখি, মোরগের বাচ্চা এবং দুধ খাওয়ানো হচ্ছে। বড় হলে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) রেজাউল করিম চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় তিন বাচ্চাকে নিয়ে রাস্তা পার হতে মা মেছোবিড়ালটি মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই নিহত হল। এ রাস্তাটিতে যানবাহনগুলো দ্রুত গতিতে চলে। আমি এর আগেও এ রাস্তায় শিয়াল ও বেজির মারা যাওয়ার ছবি দেখিয়েছি। বন এলাকার আশেপাশে আমাদের গাড়ীর গতি সীমিত রাখা উচিত।
