১২০ ফুট রাস্তা দখলের কারণে ২০ ফুট হয়েছে : আতিকুল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০২:২৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ভাসানটেকের মূল রাস্তাটি ১২০ ফুট চওড়া। এই এলাকার মানুষ জানে আগে কী অবস্থা ছিল। এখানে চলতে গেলে আগে অনেক ট্রাফিক জ্যাম হতো। আগের ও বর্তমান চিত্রের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। দুঃখের বিষয় হচ্ছে, এই ১২০ ফুট চওড়া রাস্তা পেরিয়ে ভেতরে ঢুকলে রাস্তা ২০ ফিট হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা চাই যে জায়গাগুলো দখল করে নেওয়া হয়েছে, যেগুলো মানুষ দখল করেছে, তা উদ্ধার করতে হবে।’ গতকাল বেলা ১১টায় মেয়র ভাসানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত সরু সড়কটি পরিদর্শন করেন। সড়কটি পরিদর্শন করার পরে মেয়র এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত