ইউটিউবে শাওন গানওয়ালার ‘স্বপ্ন নিয়ে চলা’

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০৫:২৮ পিএম

এই প্রজন্মের গায়ক শাওন গানওয়ালা ইতিমধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। শ্রোতাদের জন্য শাওন গানওয়ালা গত বছরের শেষে প্রকাশ করেছেন নতুন গান ‘স্বপ্ন নিয়ে চলা’। ৩১ ‍ডিসেম্বর বিকেল ৫টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সজীব খান ও আনিকা আক্তার। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটি গেয়েছেন শাওন গানওয়ালা। সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহিন, কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। এটি নির্মাণ করেছেন জিয়া উদ্দিন আলম । ঢাকার মনোরম লোকেশনে গানটি দৃশ্য ধারণ হয়েছে।

শাওন গানওয়ালা বলেন, গানের কথাগুলো চমৎকার। গানের কথা, সুর ও মিউজিক অসাধারণ হয়েছে। কথার সাথে মিল রেখে এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।  আশা করি শ্রোতাদের খুব ভালো লাগবে।

ছয় বছর বয়সেই শাওন গানওয়ালার গানে হাতেখড়ি। শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক আর নজরুল সংগীতে স্নাতকোত্তর শাওন গানওয়ালা একজন সংগীতের শিক্ষক। উত্তরায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্র্যান্ড দিল্লি পাবলিক স্কুলের সংগীত বিভাগের প্রধান। সেই সাথে রেডিও ক্যাপিটালের আরজে তিনি। রেডিও ক্যাপিটালের সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যাকস্ট্রিট ভয়েস’-এর সঞ্চালক তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত