মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরটি সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা হয়েছে শনিবার। কোচ মাহবুব হারুন দল গঠনে প্রাধান্য দিয়েছেন তারুণ্যকে।
ক্যাম্পের জন্য ডাক পাওয়া ৩২ জনের মধ্যে ১৮ জনই অনূর্ধ্ব-২১ দলের।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী ১০ জানুয়ারি ক্যাম্প শুরু হবে। ক্যাম্পে যোগ দেওয়ার পরের দিন সবার কোভিড-১৯ পরীক্ষা হবে। ফল ‘নেগেটিভ’ আসা খেলোয়াড়দের নিয়ে হবে আবাসিক অনুশীলন।
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসর অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৯ মার্চ। ছয় দলের প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে, ১২ মার্চ। পরের দিন জাপান, ১৫ মার্চ দক্ষিণ কোরিয়া ও ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে লড়বেন জিমি-শিতুলরা। এ ছাড়া ১৮ মার্চ স্থান নির্ধারণী ম্যাচ ছাড়াও হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল হবে ১৯ মার্চ।
হকির প্রাথমিক দল:
গোলকিপার: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।
রক্ষণভাগ: আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিতুল, সোহানুর রহমান সবুজ, মেহেদি হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, খোরশেদুর রহমান, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন।
মাঝমাঠ: সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমুদ্দিন, ফজলে হোসেন রাব্বী, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ তপু।
আক্রমণভাগ: রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর খীষা মিমো, রাজীব দাশ, মোহাম্মদ মহসিন, দেবাশিষ কুমার রায়।
