স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০২:০৬ এএম

দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে বিএনপি। গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের  প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছন।

তিনি বলেন ‘বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন। সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেব। এই সম্মাননা জাতি শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।’

সভায় অংশ নেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়,নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, আবদুস সালাম, বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন, শামা ওবায়েদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব, প্রকৌশলী নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, মো. সাইফুল ইসলাম, ওবায়দুল রহমান অটলসহ কমিটির অন্য সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত