টুঙ্গিপাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হলেন আ. লীগের টুটুল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ০১:৩৯ পিএম

তৃতীয় ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল।

রবিবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়জুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল।

কিন্তু আর কোনো প্রার্থী মেয়র প‌দে মনোনয়নপত্র দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, এ নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। মেয়র পদে বাদে শুধু মাত্র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত