বরিশালে নারীনেত্রী আয়শা খানমের নাগরিক শোকসভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১০:৪১ পিএম

বরিশালে নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, নারী আন্দোলনের অভিভাবক, গণতান্ত্রিক, মানবিক, সাংস্কৃতিক এবং প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব আয়শা খানমের মৃত্যুতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে শোকবইতে মন্তব্য ও স্বাক্ষর করেন নাগরিকরা।

বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশালের ব্যানারে ওই নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

নাগরিক শোকসভার শুরুতে নারীনেত্রী ও মুক্তিযোদ্ধা আয়শা খানমের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

নাগরিক শোকসভায় বক্তারা বলেন, আয়শা খানম কেবল একজন নারীনেত্রী নন, বাংলাদেশের মুক্তিসংগ্রামের একজন অনন্য যোদ্ধা। প্রগতিশীল সব আন্দোলন-সংগ্রামের সামনের সারির নেত্রী আয়শা খানম। অবহেলিত নারীদের এগিয়ে নিয়ে যেতে আজন্ম তিনি কাজ করেছেন। বাঙালি সংস্কৃতি এবং অসাম্পªদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম একজন আয়শা খানম। নারীশিক্ষা এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে গেছেন আয়শা খানম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী আয়শা খানম নারীদের পিছিয়ে রাখতে দেওয়া সব ফতোয়ার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সংগঠকের ভূমিকা নিয়ে নারী জাগরণের কথা বলে গেছেন। মুক্তচিন্তার মানুষ গড়ে তুলতে এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনের একজন আয়শা খানম মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি প্রগতিশীল বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত