১২ জানুয়ারি থেকে ই-জেনারেশনের আইপিও আবেদন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১২:০৩ এএম

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ই-জেনারেশনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আগামী ১২ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিওতে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

এর আগে গত ২১ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটিভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত