সস্ত্রীক করোনায় আক্রান্ত চসিক প্রশাসক সুজন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৯:১৯ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে ৬ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের একেবারে শেষ দিকে এসে সস্ত্রীক করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

চসিক প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহানগরীর নানা সমস্যা সরেজমিন দেখা ও তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য ক্যারাভান কর্মসূচি চালু করেছিলেন তিনি। গত বুধবার সন্ধ্যায় দুইজনের করোনা পজিটিভ ফল আসে। 

চসিক প্রশাসক সুজনের বড় ছেলে মঈনুল আলম জয় দেশ রূপান্তরকে বলেন, বুধবার সন্ধ্যায় আব্বু আর আম্মুর করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ এসেছে। আব্বুর অল্প অল্প কাশি থাকলেও জ্বর নেই। আব্বুর চেয়ে আম্মু শারীরিকভাবে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা নেই। আমরা সবাই বাসায় আছি। আব্বু-আম্মুর জন্য সবাই দোয়া করবেন প্লিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত