যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি ভাঙার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। পাশপাশি বাড়িটি ভাঙার সঙ্গে জড়িতদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশও দিয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালত এ আদেশ দেয়।
চট্টগ্রাম মহানগরের রাষ্ট্রপক্ষের কেঁŠসুলি নাজমুল আহসান খান জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের ঐতিহাসিক বাড়িটি না ভাঙার ওপর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আদালতে আবেদন করা হয়।
আদালত বিষয়টি আমলে নিয়ে ভবন ভাঙার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জড়িতদের ২০ দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছে। এটি অর্পিত সম্পত্তি। এর মালিক জেলা প্রশাসক। জেলা প্রশাসন এটা ইজারা দেয়।
