বলিউডে প্রথম করোনা টিকা নিলেন এই অভিনেত্রী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০১:৫১ পিএম

করোনার টিকা নিলেন বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার। তবে ভারতে নয়। দুবাইয়ে বসেই টিকা নিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, টিকা নেওয়ার পরই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন শিল্পা। মুখে মাস্ক আর হাতে ছোট্ট একটি ব্যান্ডেজ। করোনা টিকা নেওয়ার পর সুস্থ আছেন বলেও জানান।

শিল্পা ইনস্টাগ্রামে লেখেন, ‘‘ভ্যাকসিন নিয়ে এখন সুরক্ষিত! নিউনরমাল ২০২১। ধন্যবাদ ইউএই।’’

৫১ বছরের শিল্পা, আরেক অভিনেত্রী নম্রতা শিরোদকারের বড় বোন। একসময় দাপটের সঙ্গে বলিউডে কাজ করেছেন তিনি। বিয়ের পর সিনেমাকে গুডবাই জানান তিনি।

মুম্বাই ছেড়ে আপাতত শিল্পা দুবাইবাসী। একটি মেয়েও রয়েছে তার। অন্যদিকে, নম্রতা এখন দক্ষিণী তারকা মহেশ বাবুর স্ত্রী। দুই সন্তান নিয়ে ভালোই আছেন।

‘মৃত্যুদণ্ড’-খ্যাত শিল্পা সোশ্যাল মিডিয়ায় বেশ তৎপর। প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের ঝলক তুলে ধরেন ভক্ত ও অনুরাগীদের জন্য। একসময় ‘গোপী কিষান’, ‘বেওয়াফা সনম’, ‘কিষাণ কানাইয়া’ ‘হাম’ ছবিতে ঝড় তুলেছিলেন তিনি। বিরতির পর ২০১৩ সালে ‘এক মুঠঠি আসমান’ দিয়ে টিভির পর্দায় ফেরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত