সোনাগাজীতে ফসলি জমি রক্ষায় কৃষকদের মানববন্ধন

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০১:৪৩ এএম

তিন ফসলি জমি রক্ষায় ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকার রাস্তায় মানববন্ধন ও সমাবেশ করেছেন কৃষক ও এলাকাবাসী।

উপজেলার থাক খোয়াজের লামছি ১ ও ২ নম্বর সিট ভূমি রক্ষা কমিটির আহ্বানে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় বিদ্যুৎ উৎপাদনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কৃষক, ভূমি মালিকরা ৭৯ থাক খোয়াজের লামছি মৌজার ভূমি অধিগ্রহণের প্রতিবাদ করেন।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, এখনো কোনো ক্ষতিগ্রস্ত লোক তার কাছে লিখিতভাবে কিছু জানায়নি। জানালে তিনি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেবেন। তিনি আরও জানান, ফসলের এবং কৃষকের ক্ষতি হয় এমন কিছু হতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত