মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০১:২২ এএম

মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলন গত সোমবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান সভাটি উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটগুলোর ২০২১ সালের বার্ষিক বাজেট মূল্যায়ন করা হয় এবং সম্মেলনে বাজেট অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা করা হয়। সম্মেলনে সবাইকে পরিষেবাতে দক্ষতা নিশ্চিত করার এবং নিয়ন্ত্রক নির্দেশিকাসমূহের সঙ্গে সম্মতি রেখে গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত