ষাটগম্বুজ মসজিদের ঘোড়া দীঘিতে সুন্ধি কচ্ছপ অবমুক্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:১৫ এএম

বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের দীঘিতে ৫২টি সুন্ধি কচ্ছপ অবমুক্ত করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল বুধবার বিকেলে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের মালিকানাধীন ষাটগম্বুজ মসজিদের ঘোড়া দীঘিতে এই কচ্ছপ অবমুক্ত করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

হারিয়ে যেতে বসা মিষ্টিপানির বিরল প্রজাতির এই কচ্ছ রক্ষায় সংরক্ষিত এলাকায় বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এই উদ্যোগ নিয়েছে।

এ সময় বন বিভাগের খুলনা অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল, প্রত্নতত্ত্ব বিভাগের ষাটগুম্বজ মসজিদ ও জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত