দাউদকান্দিতে শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:১৫ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পুটিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক মনজুরুল হক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে চিকিৎসাধীন।

হামলাকারী কাউকে চেনেন না বলে প্রধান শিক্ষক বলেন, আমি যোগদান করার কয়েক মাস পর বিদ্যালয়ের এক অফিস সহকারী বরখাস্ত হন। এরপর থেকে বিভিন্ন সময় আমাকে দায়ী করে নানান কথা বলে আসছিলেন তিনি। চাকরিতে বহাল করার জন্য কয়েক মাস ধরে আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টাও করা হয়। তিনি কাউকে দিয়ে আমার ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন বলে আমি মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত