ইসলামী ব্যাংকের কার্ডে রয়েল টিউলিপে ছাড়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:৪৪ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ ও কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের মধ্যে ডিসকাউন্ট অফার সংক্রান্ত সমঝোতা স্মারক গতকাল বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষর হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসাইন এবং রয়েল টিউলিপের সিইও কাজী এ. এস. এম আনিসুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এর আওতায় রয়েল টিউলিপের রুম এবং অন্য সেবাগুলোয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে ৫০ শতাংশ ও ডেবিট কার্ডে ৪৫ শতাংশ ছাড় পাবেন। ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান, ডিএমডি মোহাম্মদ আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, এ এ এম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান প্রমুখ এতে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত