করোনায় আক্রান্ত জি এম কাদের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:১১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

এ রাজনীতিবিদের প্রেস সচিব (২) খন্দকার দোলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চিকিৎসকের পরামর্শে জি এম কাদের বাসায় আইসোলেশনে আছেন।

গত ১২ জানুয়ারি রাতে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পেয়ে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হন জি এম কাদের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জি এম কাদের সুস্থ আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও স্বাভাবিক খাবার গ্রহণ করছেন। কোনো নেতিবাচক উপসর্গ নেই তার।”

জাতীয় পার্টি চেয়ারম্যান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত