দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের সাজা বহাল

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১১:৩৪ পিএম

ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষীসাব্যস্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে দেওয়া ২০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে দেশটির সুপ্রিম কোর্ট ওই সাজা বহাল রাখার পাশাপাশি ১ হাজার ৮০০ কোটি ওন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) জরিমানার রায়ও বহাল রেখেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রথম এ নারী প্রেসিডেন্ট প্রথমে ৩০ বছরের কারাদণ্ড পেলেও গত বছরের জুলাইয়ে আপিলের পর তার সাজা কমিয়ে ২০ বছর করা হয়েছিল।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্কের দুর্নীতি কেলেঙ্কারিতে বড় দুটি কোম্পানির প্রধানকেও জেলে যেতে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত