নারায়ণগঞ্জে সাবেক এমপি কালাম সস্ত্রীক করোনায় আক্রান্ত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০২:১৫ পিএম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন তার ছেলে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা।

আবুল কাউসার আশা দেশ রূপান্তরকে বলেন, শনিবার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। আজ রোববার তার বাবা-মা উভয়ের ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে। তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আবুল কাউসার।

তিনি আরও বলেন, দুজনেই বাসায় আছেন। বাবার শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। এখন সিটিস্ক্যান করিয়ে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত