আনসার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০২:৪২ এএম

আনসার গার্ড ব্যাটালিয়নের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। গতকাল সোমবার তিনি ঢাকায় নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শন শেষে নবনির্মিত আনসার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মহাপরিচালক সদস্যদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে রাষ্ট্রের ভিআইপি ও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, চেইন অব কমান্ড অনুসরণপূর্বক সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার এ কে এম আসিফ ইকবাল, উপমহাপরিচালক (প্রশাসন), কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, উপমহাপরিচালক (অপারেশন্স), মো. মাহবুব-উল-ইসলাম, উপমহাপরিচালক, আনসার ও ভিডিপি, ঢাকা রেঞ্জ, ঢাকা পবিত্র কুমার সাহা এবং পরিচালক, আনসার গার্ড ব্যাটালিয়ন, দেওয়ান মাতলুবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বাহিনীর সদর দপ্তর এবং ঢাকা রেঞ্জের কর্মকর্তারা। গতকাল সোমাবর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত