শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে দীর্ঘ ১ যুগের সম্পর্কের ইতি টেনে দিল আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের ইতিহাসে মালিঙ্গা সর্বোচ্চ উইকেট শিকারি। ১৭০ উইকেট এই লঙ্কানের নামের পাশে।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে মুম্বাইয়ে টানা খেলে যাওয়া তারকাকের মধ্যে অন্যতম মালিঙ্গা।
২০২১ সালে আইপিএলের জন্য মালিঙ্গাসহ ৭জন খেলোয়াড়কে বুধবার ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টুইট বার্তায় মালিঙ্গাকে দীর্ঘ এই পথ চলার জন্য জন্যবাদও জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
২০২০ সালের আইপিএল আসরে অবশ্য ব্যক্তিগত কারণে খেলেননি মালিঙ্গা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরটিতে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলে দলটি।
মালিঙ্গাকে আলাদা রাখলেও মুম্বাই তাদের পেস ত্রয়ী নাথান কোল্টার-নাইল, জেমস প্যাটিনসন ও মিচেল ম্যাকক্লেনাঘানকেও ছেড়ে দিয়েছে। এ ছাড়া ছেড়ে দেওয়া আরো তিন খেলোয়াড়- শেরফান রাদারফোর্ড, প্রিন্স বলবন্ত রাই, দিগবিজয় দেশমুখকে ছেড়ে দিয়েছে দলটি।
নাথান কোল্টার-নাইলকে ২০২০ আসরের নিলান থেকে দলে ভিড়িয়েছিল মুম্বাই। জেমস প্যাটিনসনকে নিয়েছিল মালিঙ্গার বদলি হিসেবে। মিচেল ম্যাকক্লেনাঘান ২০১৫ সালে যোগ দেন মুম্বাইয়ে। তবে গেল আসরে বেঞ্চেই কেটেছে তার।
