ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ডে একটি করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ডিএসসিসি এলাকায় পরিবার-পরিকল্পনা জোরদারকরণ কার্যক্রমের দ্বিমাসিক পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, ‘সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সে অনুযায়ী আমরা সে সকল ওয়ার্ডে নতুন করে পাঁচতলা ভবন করে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করব। সেসব ভবনে একটি ফ্লোরে আমাদের কাউন্সিলর কার্যালয় থাকবে এবং আরেকটি ফ্লোরে ‘নগদ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ করে দেব।
