বরিশালে মাহেন্দ্র ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০৯:৪৯ পিএম

বরিশালে মহেন্দ্র ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান এবং মাহেন্দ্রটি আটক করলেও কাভার্ডভ্যান চালক পলিয়ে গেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর রেইনট্রি তলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরী থেকে একটি মাহেন্দ্র আলফা ৬ জন যাত্রী নিয়ে রহমতপুরের দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি মহাসড়কের রেইনট্রি তলা এলাকা অতিক্রমকালে আরেকটি মাহেন্দ্রকে ওভারটেক করছিল। এ সময় বিপরীতমুখী জিস্‌কা ফার্মাসিউটিক্যালসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে ওই মাহেন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর চালক ও যাত্রী সহ ৭জন আহত হয়।

এদের মধ্যে গুরুতর আহত চালক মো. বেলাল এবং যাত্রী মো. হাসিবুল, আশ্রাব আলীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী নগরীর বিমান বন্দর থানার সহকারী উপপরিদর্শক মো. জামাল হোসেন জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান এবং মাহেন্দ্রটি আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত