এমটিবির বোর্ড নিরীক্ষা পর্ষদ চেয়ারম্যান

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

নাসরিন সাত্তার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক সম্প্রতি এমটিবি বোর্ড নিরীক্ষা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি আইপিডিসি ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক এবং কার্যনির্বাহী পর্ষদ ও নিরীক্ষা পর্ষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নাসরিন সাত্তার এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, বাংলাদেশে ১৯৮৬ সালে ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০০০ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক অধিগ্রহণ করে এবং নাসরিন সাত্তার তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ‘কনজ্যুমার্ক লিমিটেডে’ চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত