চৌহালীতে স্কুলের বারান্দা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৭:০৯ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানুই গ্রামের বহলাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোমবার দুপুরে পুলিশ নাজমুল হাসান (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।

নাজমুল ওই ইউনিয়নের চরবিনানুই গ্রামের ইউনুস আলীর ছেলে ও ঢাকার একটি মুদ্রণ কারখানার শ্রমিক।

এলাকাবাসী জানান, নাজমুল প্রায় তিন মাস আগে ঢাকা থেকে বাড়িতে চলে আসে। সোমবার বেলা ১১টার দিকে তার লাশ  ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। চৌহালী থানা-পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ময়না তদন্তর জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় কাজ করার সময় এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই মেয়ের সঙ্গে অভিমান করে  এ আত্মহত্যা করেছে বলে পরিবার থেকে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত