চাকরি স্থায়ীকরণ দাবি

নীলফামারীতে নেসকো কর্মচারীদের কর্মবিরতি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০২:৩১ এএম

নীলফামারীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট (চুক্তিভিত্তিক) কর্মচারীরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ‘পিচরেট ঐক্য পরিষদ, নীলফামারী জেলা শাখার’ ব্যানারে নেসকো নীলফামারী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা বলেন, ‘১৫ থেকে ২০ বছর ধরে প্রতিষ্ঠানটির হয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং ও বিল বিতরণসহ সন্তোষজনক সেবা দিয়ে আসছে রংপুর-রাজশাহী বিভাগের ১৬ জেলার সাত শতাধিক পিচরেট (চুক্তিভিত্তিক) কর্মী। এ দীর্ঘ সময় কাজ করতে গিয়ে আমাদের সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমাও অতিক্রম হয়ে গেছে। এখন অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে আমাদের চাকরি স্থায়ীকরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ নেসকো বরাবর অনেকবারই আবেদন করলেও তার কর্ণপাত করেনি। তাই অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত মিটার রিডিং ও বিল বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। যতদিন চাকরি স্থায়ীকরণ  হবে না, ততদিন আন্দোলন চলবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত