স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বিএনপির নেতৃবৃন্দ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১০:৩৯ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গঠিত দলের কমিটিসমূহের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি দ্বিতীয় সভা করেছেন।

শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সভায় বিষয়ভিত্তিক কমিটিসমূহের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে বৈঠক করে যে খসড়া কর্মসূচি তৈরি করেছেন তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করা হয়। এরপর এ খসড়া কর্মসূচি চূড়ান্ত করা হবে।

বৈঠকে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় কমিটির আহ্বায়ক  ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সদস্যসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুস সালাম। ড. খন্দকার মোশাররফ ও আবদুস সালাম স্মরণিকা কমিটির যথাক্রমে আহ্বায়ক ও সদস্যসচিব। ব্যারিস্টার মওদুদ আহমেদ, আহ্বায়ক, আইনের শাসন ও মানবাধিকার কমিটি। ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকার, আহ্বায়ক, রংপুর বিভাগ কমিটি।  মির্জা আব্বাস, আহ্বায়ক, ঢাকা বিভাগ কমিটি। গয়েশ্বর চন্দ্র রায়, আহ্বায়ক, প্রচার কমিটি। ডক্টর আব্দুল মঈন খান, আহ্বায়ক, সেমিনার ও সিম্পোজিয়াম কমিটি। নজরুল ইসলাম খান, আহ্বায়ক, ময়মনসিংহ বিভাগ কমিটি। আমির খসরু মাহমুদ চৌধুরী, আহ্বায়ক, চট্টগ্রাম বিভাগ কমিটি। সেলিমা রহমান, আহ্বায়ক, বরিশাল বিভাগ ও স্বরচিত কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি। ইকবাল হাসান মাহমুদ টুকু, আহ্বায়ক, মিডিয়া কমিটি। আবদুল্লাহ আল নোমান, আহ্বায়ক, প্রকাশনা কমিটি। ব্যারিস্টার মেজর (অবঃ) শাহজাহান ওমর বীর উত্তম, আহ্বায়ক, মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটি। মো. বরকত উল্লাহ বুলু, আহ্বায়ক, র‍্যালি কমিটি। মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী, আহ্বায়ক, ফরিদপুর বিভাগ কমিটি। মো. আব্দুল আউয়াল মিন্টু, আহ্বায়ক, অর্থ কমিটি। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আহ্বায়ক, খুলনা বিভাগ কমিটি। আমানউল্লাহ আমান, আহ্বায়ক, সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটি। মিজানুর রহমান মিনু, আহ্বায়ক, রাজশাহী বিভাগ কমিটি। গাজী মাজহারুল আনোয়ার, আহ্বায়ক, সাংস্কৃতিক কমিটি। মনিরুল হক চৌধুরী, আহ্বায়ক,কুমিল্লা বিভাগ। বিজন কান্তি সরকার, আহ্বায়ক, সচিবালয় কমিটি। লে. কর্নেল (অবঃ) এম এ লতিফ খান, আহ্বায়ক, ক্রীড়া কমিটি। ডাক্তার ফরহাদ হালিম ডোনার, আহ্বায়ক, চিকিৎসা ও সেবা কমিটি। ডক্টর খন্দকার মুস্তাহিদুর রহমান, আহ্বায়ক, রচনা প্রতিযোগিতা কমিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদকে আহ্বায়ক করে পেশাজীবী কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য আগামী ২৬ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু হবে। এ জন্য জাতীয় কমিটি ও স্টিয়ারিং কমিটির বাইরে আরও ২৫টি কমিটি গঠন করে বিএনপি। এর মধ্যে ১৫টি বিষয়ভিত্তিক কমিটি এবং ১০টি বিভাগীয় কমিটি ছাড়াও বহির্বিশ্ব কমিটিও করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত