পাপুলের কারাদন্ড দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি : রিজভী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০২:২৩ এএম

অর্থ ও মানব পাচার মামলায় বাংলাদেশের সাংসদ পাপুলের কুয়েতে কারাদ-ের ঘটনা সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘কুয়েতের আদালতে বর্তমান সংসদের একজনের সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এশবার পেয়েছিল পদ্মা সেতু নিয়ে, এবার অর্থ ও মানব পাচাওে পেল। এটাতে সরকারের টনক না নড়লেও দেশের জন্য লজ্জার। বর্তমান নিশিরাতের ভোটের সরকার এর দায় এড়াতে পারে না।’ তিনি বলেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া পাপুলের মতো এমপিরা বেপরোয়া দুর্নীতি করার সাহস পেত না। তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। প্রচুর টাকার কারণে তাকে এমপি করা হয়েছে। শুধু তা-ই নয়, তার স্ত্রীকেও এমপি করা হয়েছে। এভাবে বিরাজনীতিকরণ চলছে। আওয়ামী লীগ রাজনীতিকে একটা নষ্ট জায়গায় নিয়ে গেছে, দুর্বৃত্তায়নের চরম পর্যায়ে নিয়ে গেছে রাজনীতিকে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিষয়ক যে রিপোর্ট পেশ করেছে, সে বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গত বৃহস্পতিবার টিআইবির রিপোর্ট দিয়েছে, দুর্নীতির ধারণা সূচকে আগের তুলনায় আরও দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। এর পেছনে করোনাভাইরাস মহামারীর মধ্যেও বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির বিষয়টাকে অন্যতম কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেটা বিএনপি আগেও বলেছে বারবার।’

চট্টগ্রাম সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী রেজাউল করিমের জয়ের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হলেও নির্বাচন শেষ হওয়ায় ১০ ঘণ্টা পরে রাত পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তা গণভবন থেকে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ফলাফল ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘অথচ ইভিএমে ফলাফল দিতে সর্বোচ্চ এক-দুই ঘণ্টার বেশি লাগার কথা নয়। ডাকাতির পর ভাগবাটোয়ারা নিয়ে হিসাব মেলাতেই এত দীর্ঘ সময় লেগেছে। বহু হিসাব-নিকাশ করে তারা দেখিয়েছে, নির্বাচনে ২২ শতাংশ ভোট পড়েছে।’

সংবাদ সম্মেলনে দলের প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহধর্মবিষয়ক সম্পাদক খায়রুল ইসলামসহ সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও ভোলায় বিভিন্ন ঘটনায় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপিকা সাহিদা রফিক, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, আবদুল খালেক, একরামুল হক বিপ্লব, ওমর ফারুক সাফিন, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত