বনানীতে জাপা মহাসচিব

নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা করুন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৩:৫০ এএম

এইচএসসিতে যেভাবে অটোপাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক সেভাবে নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটোপাসের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেছেন, ‘এবার চট্টগ্রামে মেয়র নির্বাচনে দুটি গরিব মায়ের বুক খালি হয়েছে।’ গতকাল শুক্রবার বিকেলে  জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রোগমুক্তিতে শোকরানা দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাবলু বলেন, ‘পল্লীবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ছিল না। তাই মানুষ এখনো সেই স্বর্ণালি যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লীবন্ধুর স্বর্ণালি স্বপ্ন বাস্তবায়ন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত