এইচএসসির ফল প্রকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত নয়

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১০:৩০ এএম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ করা হচ্ছে।

ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত না হওয়ার জন্য শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল সাড়ে ১০টায় ২০২০ সালের   এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষেধ। শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাওয়া যাবে না। এবার ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের নিয়ম: HSC< >Board name (First 3 letter) Roll2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই  প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

এছাড়া্ও www.educationboardresults.gov.bd  ওয়েবসাইট  থেকেও ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এ বছর পরীক্ষা ছাড়াই এসএসসি ও জেএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির ফল মূল্যায়ন করা হয়েছে।

এতে সব পরীক্ষার্থী পাস করলেও সবার জানার আগ্রহ কার জিপিএ কত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত