মারা গেল বিশ্বের সবচেয়ে লম্বা কুকুর ফ্রেডি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৪:৪২ পিএম

বিশ্বের সবচেয়ে বড় লম্বা কুকুর হিসেবে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠেছিল ফ্রেডির। ইংল্যান্ডের এসেক্সের এই কুকুর মারা গেছে। সিএনএনের খবর।

ফ্রেডির মালিক ক্ল্যাইরি স্টোনমেন তার মৃত্যুর বিষয়টি জানায়।

পায়ের পাতা থেকে পিঠ পর্যন্ত মেপে দেখা গেছে তার উচ্চতা ১০৩.৫ সেন্টিমিটার। মানুষের শরীর বেয়ে দাঁড়াতে গেলে তার উচ্চতা হতো ৭ ফিট ৫.৫ ইঞ্চি।

গিনিজ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, সাড়ে আট বছর আয়ু পেয়েছিল গ্রেড ডেন প্রজাতির কুকুরটি। এ প্রজাতির কুকুর সাধারণত ৮ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে।

কুকুরের মৃত্যুতে শোকাহত ক্ল্যাইরি স্টোনমেন জানান, তিনি চোখের পানি ধরে রাখতে তার কষ্ট হচ্ছে।

তিনি বলেন, ‘সে শুধু লম্বাই ছিল না, তার হৃদয়ও ছিল অনেক বড় এবং ভালোবাসায় পূর্ণ।’

স্টোনমেন আরও বলেন, ‘সে ছিল আমার জীবন। আমার আনন্দ ও বিরক্তিও। আমার সুখ ও দুঃখ ছিল তাকে ঘিরেই।’

গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের এডিটর ইন চিফ ক্রেইগ ফ্লেন্ডে বলেন, ‘ফ্রেডি এমন ভদ্র প্রাণী ছিল যে, সে পাশে থাকলে দারুণ ভালো লাগত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত