প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহর স্ত্রী অধ্যাপক মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়–য়া। করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তীকালে বিভিন্ন স্বাস্থ্য জটিলতার মধ্যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। গত ডিসেম্বরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই ঢাকার গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি ছিলেন মাহমুদা। তিনি তেজগাঁও কলেজের সমাজকল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক।
